হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.) “নামাজ পুনরায় আদায়” বিষয়ে এক প্রশ্নের জবাব দিয়েছেন, যা পাঠকদের জন্য তুলে ধরা হলো:
প্রশ্ন: জামাতের সঙ্গে পুনরায় নামাজ আদায়ের হুকুম কী?
উত্তর:
যে ব্যক্তি তার নামাজ একাকী (ফোরাদা) আদায় করেছে, তার জন্য মুস্তাহাব হলো সেই নামাজ পুনরায় জামাতের সঙ্গে আদায় করা—চাই সে ইমাম হিসেবে অংশগ্রহণ করুক অথবা মুক্তাদি হিসেবে।
তবে যে ব্যক্তি ইতোমধ্যে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে, যদি সে মুক্তাদি হয়ে থাকে, তাহলে পুনরায় একই নামাজ জামাতের সঙ্গে আদায় করার অবকাশ নেই—চাই সে ইমাম হিসেবে থাকুক বা মুক্তাদি হিসেবে।
আর যদি কোনো ব্যক্তি প্রথম জামাতে ইমাম হয়ে নামাজ আদায় করে থাকে, তাহলে সে অন্য জামাতে মুক্তাদি হতে পারবে না। তবে সে প্রথম জামাত ব্যতীতও অন্য কোনো জামাতের ইমামতি করতে পারবে।
আপনার কমেন্ট